দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের লড়াই বুধবার। তবে ম্যাচের আগের দিনই যুক্তরাষ্ট্রের আটলান্টায় উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন সমর্থকেরা।
মঙ্গলবার সেমিফাইনালে স্পেনের কাছে হট ফেভারিট ফ্রান্সের বিদায়ের পর আর্জেন্টাইনদের ঐতিহ্যবাহী ‘ব্যান্দেরাজো’ (পতাকা ওড়ানোর উৎসব) ঘিরে যোগ হয়েছে বাড়তি উন্মাদনা ও আত্মবিশ্বাস।
স্পেনের জয় নিশ্চিত হওয়ার পর রেফারির শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়েন আটলান্টায় জড়ো হওয়া সমর্থকেরা। ম্যারাডোনা ও লিওনেল মেসির সাজে, হাতে বিশাল সব আর্জেন্টাইন পতাকা নিয়ে তারা গাইতে থাকেন বিশ্বকাপের জনপ্রিয় সব গান। সবচেয়ে বেশি শোনা যায় এবারের বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টাইন সমর্থকদের তৈরি নতুন গানটি।
‘ফকল্যান্ডের জন্য, ডিয়েগোর জন্য, আর লিওর শেষটার জন্য’—এই লাইনগুলো গলা মিলিয়ে গেয়েছেন হাজারো সমর্থক। পাশাপাশি সেমিফাইনালের প্রতিপক্ষ ইংল্যান্ডকে নিয়েও নানা স্লোগান ও টিপ্পনী দিতে দেখা যায় তাদের।
১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধের পর থেকে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ঐতিহাসিক বৈরিতার প্রতিফলনও দেখা গেছে সমর্থকদের বিভিন্ন ব্যানার ও পতাকায়।
এদিকে, দুই দলের সমর্থকদের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় আটলান্টাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগের ম্যাচগুলোর তুলনায় বুধবারের হাইভোল্টেজ সেমিফাইনাল ঘিরে নিরাপত্তা আরও বাড়ানো হবে।
এমএস/